ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে।সোমবার ডিএমপির অনুমতিক্রমে কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ তাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে ব্যাপক রদবদল হয়। যাত্রাবাড়ী থানার দায়িত্ব থেকে সরিয়ে এপিবিএন টেকনাফে বদলি করা হয়েছিল যাত্রাবাড়ীর সাবেক ওসি আবুল হাসানকে। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানাতেই মামলা রয়েছে। সেই মামলায় টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।