
শনিবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদলে হুকিং এর তার জড়িয়ে ১০ বছরের শিশুর প্রাণ গেল, নাম শুভম রানা, জানা যায় বন্ধুদের সঙ্গে খেলার সময় বল কুড়াতে গিয়েই বিপত্তি, তারের মধ্যে হাত পড়ে যাওয়ায় শিশুটির মৃত্যু ঘটে।
এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলেছে এলাকাবাসী ও পরিজনরা, শুক্রবার বিকেলে মর্মান্তিক এমন একটি ঘটনা ঘটলো মহিষাদলে, জানাযায় একটি ফিসারির বিদ্যুৎ নিয়ে যাবার জন্য হকিং করে এই তারটি নিয়ে যাওয়া হয়েছিল, শুক্রবার বিকেলে সেই হুকিংয়ের তারে জড়িয়ে যায় শুভম।
মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শুভম , আজকে তার পরীক্ষাও ছিল, একটু সময়ের ফাঁকে বন্ধুদের সঙ্গে বল খেলছিল, কিন্তু ওখান দিয়ে হুকিং এর তার যে নিয়ে যাওয়া হয়েছিল কারুর নজর ছিল না। মূলত হুকিংয়ের তারটি কাগজ দিয়ে ও মাটি দিয়ে ঢাকা ছিল। শুভম বল কুড়াতে গিয়েই তারে জড়িয়ে যায়। বাড়ির পরিবার এবং আত্মীয়-স্বজনদের অলক্ষে ঘটনাটি ঘটে যায় , পরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে রাস্তার ধারে এককোনে শভমকে পড়ে থাকতে দেখে।
এরকম একটি মর্মান্তিক ঘটনায় শোখের ছায়া নেমে আসে এলাকায়।, অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে পরিজনেরা উত্তেজিত হয়ে পড়েছেন।, শুভমের বাবা গৌরাঙ্গ রানা শুক্রবার সন্ধ্যায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে শুভম কে, খবর পাওয়ার সাথে সাথেই কান্নায় ফেটে পড়েন মা সহ অন্যান্যরা, স্কুলেও খবর পৌঁছালে সকলের মনে শোকের ছায়া নেমে আসে। প্রশাসনিক তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখছেন।

রবিবার, ঠিক সকাল দশটায়, বরানগর ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপরিষদ সদস্য এবং ন-পাড়া দাদাভাই সংঘের পৃষ্ঠপোষক ও উদ্যোক্তা, যাহার উদ্যোগে ন-পাড়া দাদাভাই সংঘের খুঁটি পূজার শুভ সূচনা হলো, একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে,
এবারে ন-পাড়া দাদাভাই সংঘ ২১ তম বর্ষে পদার্পণ করলো দুর্গোৎসবে, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে বিধায়ক, সংসদ এবং বরানগর পৌরসভার কাউন্সিলর ও অন্যান্য সদস্যগণ।
খুঁটি পুজোর শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরানগরের নববিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, দমদম লোকসভার সাংসদ তাপস রায়, বিধায়ক সোহম চক্রবর্তী, বরানগর পৌরসভার পৌর মাতা অপর্ণা মৌলিক, পৌর পিতা দিলীপ নারায়ণ বসু, উপস্থিত ছিলেন দেবজ্যোতি বোস, অভিনেতা রাহুল চক্রবর্তী, মিস ক্যালকাটার অর্পিতা বোস, এছাড়াও অন্যান্য অতিথিগণ।
খুঁটি পূজোর শুভ সূচনা করেন, নব বিদায়কা সায়ন্তিকা ব্যানার্জি, বিধায়ক সোহম চক্রবর্তী, অভিনেতা রাহুল চক্রবর্তী সহ অন্যান্যরা দলগত ভাবে।
খুঁটি পূজার শুভ সূচনার পর, প্রত্যেক অতিথিকে উত্তরীয় ব্যাচ পরিয়ে , হাতে পুষ্পস্তবক ,স্মারক ও একটি করে আমের ঝুড়ি তুলে দেন।
সুন্দর আচার ও নীতি মেনে পুরোহিতের মন্ত্র উচ্চারণ এবং ঢাকের কাঠির তালে তালে শুভ সূচনা হয়ে গেল।, এবং আজ থেকেই শুরু হয়ে গেল দীর্ঘ উৎসবের পথ চলা।
সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে, একে একে অতিথিরা বলেন, ন-পারা দাদাভাই সংঘ দেখতে দেখতে দশম তম পদার্পণ করে, ১১ তম বর্ষে পড়লো, বহু সম্মানে সম্মানিত ,ন-পাড়া দাদাভাই সংঘ, একের পর এক ছিনিয়ে নিয়েছে পুরস্কার এর ডালি, এবারেও তারা ছিনিয়ে নেবে পুরস্কার, অঞ্জন পালের এই প্রচেষ্টাকে স্বাগত জানায়, তিনি শুধু পূজো নিয়ে মেতে থাকেন না ,সারা বছর বিভিন্ন রকম সামাজিক কাজও করে থাকেন, সাধারণ মানুষের পাশে থাকেন, এলাকার উন্নয়ন পড়ার চেষ্টা করেন। শুধু এই নিয়েই থেমে থাকেননি, তিনি ডিরেক্টর প্রতীকের বাবুর পরিচালনায়, একটি ছবিতে অভিনয় করেছেন, যা মুক্তির অপেক্ষায়। খুব শীগ্রই মুক্তির পেতে চলেছে।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা