খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ সরোয়ার হোসেন। উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন যুগ্ন আহবায়ক শেখ হাফিজুর রহমান, শেখ হেলাল উদ্দিন,মোল্লা মাহাবুবুর রহমান, হাবিবুর রহমান হবি, অরুন কুমার গোলদার, শেখ শাহিনুর রহমান শাহিন, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন ও খান আফজাল হোসেন।সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় শহীদ যোবায়েদ আলি মিলনায়তনে উপজেলা বিএনপির কর্মী সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সকল ইউনিয়নের নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে।