শনিবার, ওবিসি রাইট প্রোটেকশন ফোরাম এর ডাকে ঠিক দুপুর বারোটায় , ওবিসি সদস্যরা রামলীলা ময়দানে জমায়েত হন প্রায় কয়েকশ সদস্য। এবং সেখান থেকে মিছিল করে তারা রানী রাসমণি রোডের সংযোগস্থলে উপস্থিত হন, বেশ কয়েকটি দাবি নিয়ে।
বিভিন্ন জেলা থেকে আগত সদস্যরা এই মিছিলে পা মেলান, মিছিল যখন রামলীলা ময়দান থেকে শুরু হয়, ঠিক সেই সময় প্রচন্ড পরিমাণে বৃষ্টি নেমে আসে, কিন্তু তাতেও বাধা মানে না তাদের মিছিল, ছোট ছোট শিশুরা পর্যন্ত বৃষ্টিতে ভিজতে ভিজতে এস এন ব্যানার্জী রোড ধরে ধর্মতলার মুখে পৌঁছান, তাদের মিছিলের সম্মুখভাগে ছিলেন পুলিশ অফিসারেরা এবং অন্যান্য অফিসারগণ, ধর্মতলার মুখটি ব্যারিকেট করে দেন হাতে হাত ধরে, যাতে কোনোভাবে না গন্ডগোল ঘটে এবং নির্দিষ্ট গন্তব্যে যেন তারা মিছিল নিয়ে পৌঁছান। মিছিলের প্রথম দিকে শেষ পর্যন্ত তারা স্লোগান দিতে থাকেন সরকারের বিরুদ্ধে।
তাহাদের দাবী গুলি ছিল.. ওবিসিদের প্রাপ্ত অধিকার রক্ষা করতে হবে।
ওবিসি অধিকার রক্ষায় রাজ্য সরকারকেই যথাযথ পদক্ষেপ নিতে হবে
ওবিসি অধিকার রক্ষায়, বিধানসভায় পূর্ণাঙ্গ আইন তৈরি করতে হবে।
রাজ্যে ওবিসি কমিশনকে সক্রিয় করতে হবে।
বাতিল ওবিসি সার্টিফিকেট গুলিকে বৈধতা দিতে, রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে প্রয়োজনীয় নথি সহ আইনগত পদক্ষেপ নিতে হবে।
ওবিসি স্বার্থ বিবেচনা করেই ভর্তি পরীক্ষা শুরু করতে হবে।
ওবিসি অধিকার রক্ষায়, ওবিসি রাইট প্রোটেকশন ফোরাম লড়ছে এবং লড়ে যাবে
ওবিসি সংরক্ষণ দয়ার দান নয়, এটা অধিকার, সেই অধিকার রক্ষা করতে হবে।
প্রতি ১০ বছর অন্তর ,ওবিসি কমিউনিটি সংযোজন ও বিয়োজনের তালিকা তৈরি করতে হবে।এই দাবিগুলি নিয়ে আজকের মিছিলে তারা স্লোগান দিতে থাকেন।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা