আশাশুনিতে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং ব্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার সার্বিক সহযোগিতায় আশাশুনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে সকালে ব্যালী বের করা হয়। র ্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে স্কুল হল রুমে গণ সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিডোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশাশুনি আলিয়া মাদ্রাসা, কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়, তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, চাপড়া মাধ্যমিক বিদ্যালয় ও শরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ২১ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। "দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার মূল কারণই দুর্নীতি" বিষয়ের উপর রচনা প্রতাযোগিতায় শরাফপুর স্কুলের তাসিমা সুলতানা ১ম, চাপড়া স্কুলের সোহেলী নাসরিন রিমী ২য় ও এইচএনএসকেটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রিমন দাশ ৩য় স্থান অধিকার করে। একই স্থানে বিতর্ক প্রতিযোগিতায় কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়, তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, বড়দল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বদরতলা মাধ্যমিক বিদ্যালয় ও শরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় বিতার্কিক দল অংশ নেয়। প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও শরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক জাহিদুল ইসলাম, প্রভাষক নিলেন্দু মুখার্জী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান। মডারেটরের দায়িত্বে ছিলেন, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মহসিন আলী। রচনা প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান ও প্রভাষক রতন অধিকারী। সবশেষে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ (অবঃ) চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ছিলেন, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মহসিন আলী। সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের ও রানার্স আপ প্রতিযোগিদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন।

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় আশাশুনি প্রেসক্লাবে
দৈনিক যায়যায়দিন পত্রিকার আশাশুনি প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম- সম্পাদক সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ'র প্যানেল চেয়ারম্যান-২ ডাঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি থানার সেকেন্ড অফিসার এসআই শাহীন আলম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী। প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আলী নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সদস্য হাসান ইকবাল মামুন, আকাশ হোসেন, বাহবুল হাসনাইন, হাবিবুল্লাহ বেলালী, সাংবাদিক লিংকন আসলাম, ইয়াছিন আরাফাত, জগদীশ চন্দ্র সানা, ড্যানিস প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সকল অতিথিবৃন্দকে সাথে নিয়ে জন্মদিনের কেক কেটে আনুষ্ঠানিক ভাবে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করে