সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি আহবায়ক আসিফুর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহরিয়ার জামান, নব মনোনীত এপিপি এড. গোলাম গনি দুদু, আবু হেনা মোস্তফা কামাল, নুরুল ইসলাম বাবলু, জুলফিকার আলী জুলি, খালেদুজ্জামান টিপু, প্রতাপনগর আহবায়ক আক্তারুজ্জামান, খায়রুল আহসান, বড়দল আহবায়ক শামছুদ্দিন সানা, সদস্য সচিব আজগর আলী, স্রীউলা আহবায়ক আশরাফুর রহমান মুকুল, সদস্য সচিব হারুনর রশিদ, কুল্যা আহবায়ক ইব্রাহিম গাজী, সদস্য সচিব লুৎফর রহমান, কাদাকাটি আহবায়ক জহির উদ্দীন, সদস্য সচিব তরিকুল ইসলাম খান, দরগাহপুর আহবায়ক শেখ জুলফিকার হায়দার, সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, খাজরা আহবায়ক আলাউদ্দিন আহমেদ, সদস্য সচিব আব্দুল কুদ্দুস, প্রতাপনগর আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব মোস্তফা হেলালুজ্জামান। যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম টোকন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, সদস্য সচিব এসএম আশিকুজ্জামান আশিক, যুগ্ন আহবায়ক আব্দুল মজিদ ও সাজিনুর রহমান সাজিদ, ছাত্রদলের আহবায়ক ইয়াছিন আরাফাত পলাশ, সদস্য সচিব সবুজ হোসেন, যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান রিপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রোকন, জাসাস'র সাবেক সভাপতি শরিফুল ইসলাম, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, তাঁতি দলের সাবেক সভাপতি আব্দুল হাদি, তারেক পরিষদের সভাপতি জিএম খালিদ মাহমুদ, মহিলা দলের সভাপতি কামরুন্নাহার কচি, সাধারণ সম্পাদক আইরিন গনি প্রমুখ। সভায় উপজেলা ও সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নোতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস'২৪ উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় আশাশুনি উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দেন আয়োজনে অনুষ্ঠানের শুরুতে র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ও সমবায় অফিসের প্রদর্শক সন্যাসী মন্ডল। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রদর্শক সন্যাসী মন্ডল। 'সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে স়ভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। শিক্ষক উত্তম কুমারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিআরডিবি চেয়ারম্যান মনিরুজ্জামান, ছাত্র আন্দোলনের নেতা নাভিদ নওরোজ আকাশ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সমবায়ী তাপসী রানী অধিকারী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের খাদেম ফজলুর রহমান ও গীতা পাঠ করেন উত্তম কুমান। সবশেষে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ৭টি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত ও অবসর প্রাপ্ত শিক্ষকদের স্মরণে দোয়া অনুষ্ঠান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শরিবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের হল রুমে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সমন্বয়ক জাকির হোসেন প্রিন্স। প্রভাষক জাকির হোসেন ভুট্টো ও শিক্ষক আসিব ইকবালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলকণ্ঠ সোম, অবঃ শিক্ষক আব্দুল হক, কালিপদ রায়, সমীরণ কুমার বিশ্বাস, উপজেলা বিএনপি আহবায়ক স,ম হেদায়েতুল ইসলাম, অবঃশিক্ষক আবুল খায়ের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা জামাত আমীর আবু মুছা তারিকুজ্জামান, বিএনপি সদস্য সচিব মশিউল হুদা তুহিন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম, প্রভাষক ইয়াহিয়া ইকবাল, প্রধান শিক্ষক আব্দুর রহিম, শিক্ষক আসিব ইকবাল, প্রভাষক রবিউল ইসলাম, মিজানুর রহমান, জাকির হোসেন, প্রাক্তন ছাত্র হাফিজুল ইসলাম, শিক্ষক আলমগীর কবীর, নাভিদ নওরোজ আকাশ, শিক্ষক ইলিয়াছ ইকবাল আশীষ, শিক্ষার্থী মায়িশাহ মৌমিতা, রাকিব নূর প্রমুখ। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের পবিত্র ধর্মগ্রন্থ উপহার প্রদান করা হয়।